শৈশব থেকেই সুন্নাহর চর্চা নিশ্চিত করতে বেছে নিন TalhaKids ✦ --- উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর ঘরে একটি পর্দা ছিল যাতে ছবি ছিল। রাসূলুল্লাহ (সা.) তা দেখে বললেন: "কেয়ামতের দিন ঐসব ব্যক্তিদের সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) সাদৃশ্য গ্রহণ করে (ছবি বানায়)।" (সহীহ বুখারী: ৫৯৫৪; সহীহ মুসলিম: ২১০৭) --- হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি: "প্রত্যেক ছবি নির্মাণকারীই জাহান্নামী। সে যতটি ছবি তৈরি করেছে, তার প্রত্যেকটির বিনিময়ে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে, যা তাকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে।" ইবনে আব্বাস (রা.) বলেন, "যদি তোমাকে ছবি বানাতেই হয়, তবে গাছপালা বা এমন বস্তুর ছবি বানাও যাতে প্রাণ নেই।" — (সহীহ বুখারী: ২২২৫; সহীহ মুসলিম: ২১১০) --- হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: "যারা এসব ছবি বা মূর্তি তৈরি করে, কেয়ামতের দিন তাদের আজাব দেওয়া হবে এবং তাদের বলা হবে— তোমরা যা সৃষ্টি করেছিলে (বানিয়েছিলে), এখন তাতে প্রাণ দাও!" — (সহীহ বুখারী: ৫৯৫৩; সহীহ মুসলিম: ২১০৮) --- হযরত আবু তালহা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেছেন: "যে ঘরে কুকুর থাকে এবং (প্রাণীর) ছবি বা মূর্তি থাকে, সেই ঘরে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না।" — (সহীহ বুখারী: ৩২২৫; সহীহ মুসলিম: ২১০৬) --- হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন: "সেই ব্যক্তির চেয়ে বড় জালেম (অত্যাচারী) আর কে হতে পারে, যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায়? যদি তাদের সাধ্য থাকে, তবে তারা একটি কণা বা একটি শস্যদানা অথবা একটি যবের দানা সৃষ্টি করে দেখাক!" — (সহীহ বুখারী: ৫৯৫৯; সহীহ মুসলিম: ২১১১) --- হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত: "রাসূলুল্লাহ (সা.) এক সফর থেকে ফিরে এলেন। ইতিমধ্যে আমি আমার ঘরের একটি তাকে ছবিযুক্ত একটি পাতলা পর্দা ঝুলিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ (সা.) যখন সেটি দেখলেন, তখন তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল এবং তিনি বললেন, 'হে আয়েশা! কেয়ামতের দিন আল্লাহর কাছে সেই সব মানুষের সবচেয়ে কঠিন আজাব হবে, যারা আল্লাহর সৃষ্টির অনুকরণ করে।' আয়েশা (রা.) বলেন, এরপর আমরা সেটি কেটে একটি বা দুটি বালিশের কভার বানিয়ে ফেললাম।" — (সহীহ বুখারী: ৫৯৫৪; সহীহ মুসলিম: ২১০৭) ---
তালহা কিডস

Terms of Service

Please read carefully before using our service

১. সেবা গ্রহণের শর্ত

TalhaKids.com ব্যবহার করে আপনি এই শর্তাবলী মেনে নিচ্ছেন। আমাদের সেবা শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।

২. অর্ডার ও পেমেন্ট

অর্ডার দেওয়ার পর কনফার্মেশন পাবেন। স্টক শেষ হয়ে গেলে অর্ডার বাতিল হতে পারে এবং সম্পূর্ণ রিফান্ড দেওয়া হবে। পেমেন্ট নিরাপদ গেটওয়ের মাধ্যমে প্রক্রিয়া হয়।

৩. পণ্যের বিবরণ

আমরা পণ্যের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। রঙের সামান্য পার্থক্য হতে পারে মনিটর সেটিংসের কারণে। সাইজ গাইড অনুসরণ করুন।

৪. ডেলিভারি

ডেলিভারি সময় আনুমানিক। প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট বা অন্য অনিবার্য কারণে বিলম্ব হতে পারে। সঠিক ঠিকানা না দিলে ডেলিভারি ব্যর্থ হতে পারে।

৫. রিটার্ন ও রিফান্ড

আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী ৭ দিনের মধ্যে রিটার্ন করা যাবে। রিফান্ড ৩-৫ কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে।

৬. মেধাস্বত্ব

TalhaKids নাম, লোগো এবং সকল কন্টেন্ট আমাদের মেধাস্বত্ব। অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ।

৭. পরিবর্তনের অধিকার

আমরা যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: hello@talhakids.com

AI AI Chat
তালহাকিডস AI
তালহাকিডস AI
সবসময় সাহায্যের জন্য প্রস্তুত
0 Items
0.00
WhatsApp Messenger